© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিসোর্টে কিশোরীকে আটকে রেখে টাকা দাবি, দুই যুবক গ্রেফতার

শেয়ার করুন:
রিসোর্টে কিশোরীকে আটকে রেখে টাকা দাবি, দুই যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ১১ এপ্রিল, ২০২৫

<div><div> <div>বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকায় মুইংতং রিসোর্টে নিয়ে ...

বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকায় মুইংতং রিসোর্টে নিয়ে এক কিশোরীকে আটকে টাকা দাবির অভিযোগে মামলা করেছে ভিকটিম পরিবার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লামা থানায় মামলা করেন।

এই ঘটনায় পুলিশ মুইংতং রিসোর্ট থেকে দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মিফতা উদ্দিন মাহি ও লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার হাসান মাহমুদ।

ভিকটিম পরিবার অভিযোগ করেন, বুধবার তাদের মেয়ে লামা বাজারে কোচিং সেন্টারে পড়তে যায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে মুইংতং নামে রিসোর্টে নিয়ে যায়। সেখানে কথিত রিসোর্ট মালিকসহ কয়েকজন যুবক ভিকটিমকে মারধর করে আটকে রেখে অভিভাকদের কাছে টাকা দাবি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিমসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এই ঘটনায় মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় ৫ এবং অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে মামলা করেছে।

ওসি আরও জানান, গ্রেফতার দুইজনকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলহাজতে প্রেরণ করে।

এফপি/টিএ

মন্তব্য করুন