© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-নেপালে ভারী বৃষ্টিপাতে ১০০ জনের প্রাণহানি

শেয়ার করুন:
ভারত-নেপালে ভারী বৃষ্টিপাতে ১০০ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">ভারত ও নেপালে ভারী ও অস্বাভাবিক বৃষ্টিপাতে গত বুধবার থেক...

ভারত ও নেপালে ভারী ও অস্বাভাবিক বৃষ্টিপাতে গত বুধবার থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আবহাওয়াবিদরা আগামী কয়েকদিনে আরো বজ্রঝড়, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কবার্তাও দিয়েছেন। দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবার দেশব্যাপী একটি বহু-ঝুঁকি সতর্কতা জারি করে। এতে পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ এবং পূর্ব ও মধ্য ভারতে বজ্রঝড়, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা বলা হয়।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বৃষ্টিজনিত কারণে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

এছাড়া ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টির কারণে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে প্রতিবেশী নেপালে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ভারতের আবহাওয়া অফিস জানায়, শনিবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতে বজ্রপাত, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

সাধারণত ভারতে বর্ষা মৌসুম শুরু হয় জুন মাসে। তবে বিগত কয়েক বছরে গ্রীষ্মকালে তীব্র তাপপ্রবাহ ও অকালবৃষ্টির ঘটনা বেড়েছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।

গত সপ্তাহে প্রকাশিত সরকারি পূর্বাভাস অনুযায়ী, এ বছর এপ্রিল মাসে দেশের অধিকাংশ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হবে।

এফপি/টিএ

মন্তব্য করুন