© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম বিদেশি অনুষ্ঠানে সিরিয়ার প্রেসিডেন্টপত্নী

শেয়ার করুন:
প্রথম বিদেশি অনুষ্ঠানে সিরিয়ার প্রেসিডেন্টপত্নী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ এএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div><div>সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবি প্রথমবা...

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবি প্রথমবারের মতো কোনো বিদেশি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কূটনৈতিক ফোরামে যোগ দেন। সেখানে নারী ও শিশুদের সুরক্ষা বিষয়ক একটি কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

এই কূটনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। তবে আরব মিডিয়ায় সবচেয়ে নজর কেড়েছেন আহমেদ আল-শারার স্ত্রী।

লতিফা আগে এতটা জনসম্মুখে আসতেন না। বলতে গেলে অনেকটা আড়ালেই থাকতেন। এছাড়া তাকে বেশিরভাগ সময় কালো আরব বোরকা পরে থাকতে দেখা যেত। তবে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ফোরামে লতিফাকে তার্কিস বোরকা ও হিজাব পরতে দেখা গেছে। যেমনটা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী পরেন। লতিফা এবারের সফরে তার্কিস ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেন। এরপর এমিনি সামাজিক মাধ্যমে এ বৈঠকের তথ্য প্রকাশ করেন।

আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী এবারই প্রথম বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

লতিফার জন্ম ১৯৮৪ সালে সিরিয়ার হোমসে। আরবি ভাষা ও সাহিত্যে তার মাস্টার্স ডিগ্রি রয়েছে। তিনি ব্যক্তি জীবনে তিন সন্তানের জননী। শারা আগে রক্ষণশীল থাকলেও; এখন তার স্ত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন। যা তার পূর্বের অবস্থান থেকে নতুন অবস্থানে যাওয়ার ইঙ্গিত। তিনি মূলত এখন নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থানের চেষ্টা করছেন। আগে তিনি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তখন তার নাম ছিল মোহাম্মদ আল-জুলানি। তবে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর অতীত জীবনকে আরও অতীত করার চেষ্টা করছেন তিনি।

আরএ

মন্তব্য করুন