© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বার্জারের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ার করুন:
বার্জারের নগদ লভ্যাংশ ঘোষণা
own-reporter
০৬:৩৫ পিএম | ২৯ মে, ২০১৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার ফলে বিনিয়োগকারীরা বার্জার পেইন্টসের ১০ টাকা অবহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা পাবে।

সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৩ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা।

বার্জার পেইন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৭ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন