© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিনিদের জন্য ইইউ’র ১৬০ কোটি ইউরো সহায়তা ঘোষণা

শেয়ার করুন:
ফিলিস্তিনিদের জন্য ইইউ’র ১৬০ কোটি ইউরো সহায়তা ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ১৪ এপ্রিল, ২০২৫
ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য তিন বছর মেয়াদী ১৬০ কোটি ইউরো’র একটি নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) লুক্সেমবার্গ থেকে এএফপি এ খবর জানায়।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা ফিলিস্তিনের জনগণের জন্য আমাদের সহায়তা বৃদ্ধি করছি। পশ্চিম তীর ও গাজাকে স্থিতিশীল করতে ইইউ ২০২৭ সাল পর্যন্ত ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো সাহায্য করবে।’

এসএম/টিএ

মন্তব্য করুন