© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অফিসে আপনার সন্তানের ছবি ঝুলান, আমার নয়: ইউক্রেন প্রেসিডেন্ট

শেয়ার করুন:
অফিসে আপনার সন্তানের ছবি ঝুলান, আমার নয়: ইউক্রেন প্রেসিডেন্ট
international-desk
১০:৫১ এএম | ৩০ মে, ২০১৯

অফিসে প্রেসিডেন্টের ছবির বদলে নিজেদের সন্তানের ছবি ঝুলিয়ে রাখতে বললেন ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি দেশের দায়িত্ব গ্রহণ করে এক স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলান, আর যেকোনো সিদ্ধান্ত নেবার সময় সেদিকে তাকান।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা দেশকে সব সম্ভাবনা দিয়ে গড়বো, যেখানে আইনের চোখে সবাই হবে সমান এবং শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে। আর তা বাস্তবায়ন করতে আমাদের প্রয়োজন জনগণের শাসন, যারা জনগণের জন্য কাজ করবে।’

কৌতুকাভিনেতা থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেলেনস্কি শুরু থেকেই দেশটির জনগণকে একের পর এক চকম দেখিয়ে যাচ্ছেন।

নির্বাচনে বিজয়ের পর জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না’।

উল্লেখ্য, ইউক্রেনে এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে জেলেনস্কি ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে পরাজিত করেন। অথচ নির্বাচনের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন কৌতুকাভিনেতা! ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় কৌতুকাভিনেতা।

ইউক্রেনে প্রচারিত ব্যঙ্গাত্মক টিভি শো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এ অভিনয় করতেন জেলেনস্কি। একবার টেলিভিশনে মজা করে তিনি প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন