© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালিপাড়া বস্তির আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
মালিপাড়া বস্তির আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ এএম | ১৫ এপ্রিল, ২০২৫

<div><div style="text-align: justify;"><span style="">চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে...

চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে গেছে ২০টি ঘর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। বেশিরভাগ ঘর কাঁচাপাকা ও ঘিঞ্জি হওয়ায় কোন কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে।

শুরুতে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, তার আগেই পুরে শেষ হয়ে গেছে অন্তত ২০ কাঁচা-পাকা ঘরের সবকিছু। সব হারিয়ে নিঃস্ব সাধারণ মানুষজন।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরএম/এসএন 

মন্তব্য করুন