© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন

তবে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেসব নিয়ে জানানো হয়নি প্রেস উইং থেকে।

এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এসএন 

মন্তব্য করুন