জামায়াতে ইসলামী পাকিস্তানের সাবেক নায়েবে আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা

বিশ্ব নন্দিত ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের সাবেক নায়েবে আমীর প্রফেসর খুরশিদ আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ১৩ এপ্রিল প্রদত্ত এক শোকবাণীতে বলেন,“প্রফেসর খুরশিদ আহমাদ সারা জীবন ইসলামী আন্দোলন এবং রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ভূমিকা পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। একজন ইসলামিক স্কলার হিসেবে ইসলামী অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি ইসলামী অর্থনীতি সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন।

ইসলামী আন্দোলনের একজন নেতা হিসেবে তিনি দূরদর্শিতা ও প্রজ্ঞার সাথে জামায়াতে ইসলামী পাকিস্তানকে পরিচালনা করেছেন। তিনি একজন সিনেটর হিসেবে ২০০২ থেকে ২০১২ পর্যন্ত তার জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা পালন করায় জনাব খুরশিদ আহমাদ কিং ফয়সাল ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন। তার অনেকগুলো অবদানের মধ্যে তিনি যুক্তরাজ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় খুররম জাহ মুরাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই প্রতিষ্ঠানটি গবেষণা, ইসলামী শিক্ষা বিস্তারে ও বুদ্ধিবৃত্তিক জগতে অনন্য ভূমিকা পালন করছে। তিনি ১৯৭৯ সালে ইসলামাবাদে ইন্সটিটিউট অব পলিসি স্টাডিজ নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং দীর্ঘ দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, ইসলামী মূলনীতির ভিত্তিতে শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদান আলোকিত হয়ে থাকবে। তিনি শুধু প্রাতিষ্ঠানিক ব্যক্তিই ছিলেন না, তার ব্যক্তিগত গুণাবলি অপরকে উজ্জীবিত করেছে। তিনি অনাড়ম্বর জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। তিনি মুসলিম উম্মাহর জন্য কাজ করে গিয়েছেন। তার লেখনি এবং বক্তব্যসমূহ মুসলিম বিশ্বের প্রজন্মকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জীবন গঠনে অনুপ্রাণিত করবে। পাকিস্তানে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার জন্মভূমির বাইরে সমগ্র বিশ্বের ইসলামী আন্দোলন তার প্রাজ্ঞ নেতৃত্বের মাধ্যমে উপকৃত হয়েছে।

তার ইন্তিকালে আমরা গভীরভাবে তার শূন্যতা অনুভব করি। তার চিন্তা এবং বাস্তব জীবনের কর্মকাণ্ড ইসলামী জাগরণে অনন্য ভূমিকা পালন করবে।আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। পাকিস্তান জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ভাই-বোনদের প্রতি আন্তরিক সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026