হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের সামনে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার এ ঘটনা ঘটেছে এবং লোকটিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়।
সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির গায়ে আগুন জ্বলছে, তবে সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়। লোকটি কেন গায়ে আগুন দিয়েছে তা পরিষ্কার নয়।
ন্যাশনাল পার্ক সার্ভিস ও মার্কিন পার্ক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। হোয়াইট হাউসের এ স্থানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
গত ১২ এপ্রিলের পর হোয়াইট হাউসে এটি দ্বিতীয় ঘটনা। ওই দিন হইলচেয়ারে বসা এক ব্যক্তির জ্যাকেটে আগুন ধরে গিয়েছিল। লোকটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার জীবনের ঝুঁকি ছিল না।
টাইমস/এসআই