বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিষ্কার

এসএসসি পরীক্ষায় বই দেখে লেখার কারণে ঝালকাঠির নলছিটিতে কারিগরি পরীক্ষা কেন্দ্রের চার পরীক্ষার্থীকে বহিষ্কার ও আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) নলছিটির ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কয়েকটি কক্ষে গণিত পরীক্ষা চলাকালীন বই দেখে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার্থীরা। এসময় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় চার শিক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষায় বহিষ্কার এবং কেন্দ্র-সচিব ও আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

পরীক্ষার হলে বই দেখে লেখার অপরাধে সহযোগিতা করায় আট শিক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান কেন্দ্র সচিব ফিরোজ আলম। শাস্তি পাওয়া শিক্ষকরা হলেন: কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, শিক্ষার মান নিশ্চিতে চলমান এসএসসি পরীক্ষায় যাতে কেউ কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে নলছিটি উপজেলা প্রশাসন। কোনো পরীক্ষা কেন্দ্রে অনিয়ম হলে অনিয়মকারীদেরকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জেলার রাজাপুর উপজেলায় গণিত পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসারের সামনে নকলসহ ধরা পড়ায় এবং জেলা ভিজিল্যান্স টিমের সদস্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সামনে হাতেনাতে ধরা পড়ায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে কর্তব্যরত কক্ষ পরিদর্শক কর্তৃক দুজন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026
img
হিমশিম খাচ্ছে অঙ্কুশের সিনেমা, জানালেন ‘দর্শক কেনার টাকা নেই’ Jan 13, 2026
img
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন Jan 13, 2026
img
নওগাঁয় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ Jan 13, 2026
img
টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে আইসিউ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে Jan 13, 2026
কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026
img
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img

জুলাই অভ্যুত্থান

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Jan 13, 2026
img
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ Jan 13, 2026