© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

শেয়ার করুন:
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৫

<div><span style="">বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকালে রাজধানীতে ঝটিক

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকালে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা-১১ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে অনুষ্ঠিত হয় এবং এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার, মানি না মানবো না’, এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দেন।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির একটি ভিডিও পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, এই মিছিলটি স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। সেই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
টিএ/

মন্তব্য করুন