আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট

আগের ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের স্পিনার। মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখালেন, ছাড়িয়ে গেলেন নিজেকে। তার সঙ্গে শাহীন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে লাহোর জেতে ৬৫ রানে।

টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। তবে এদিন করেছেন পিএসএলে ক্যারিয়ার সেরা বোলিং। ২৬ রান খরচ করেছেন তিনি। প্রথম দুই ওভারেই তিন উইকেট পান রিশাদ।
অষ্টম ওভারে বল হাতে নিয়েই শান মাসুদকে (১৮) বিলিংসের গ্লাভসে নিজের শিকার বানান রিশাদ। চার বল পর ইরফান খানকে মিচেলের ক্যাচ বানান তিনি। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে জোড়া আঘাত করেন বাংলাদেশি স্পিনার।দশম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদি এই লেগস্পিনারের তৃতীয় শিকার, দেন মাত্র ৩ রান। ৫০ রানে ৭ উইকেট পড়ে করাচির।

রিশাদের আঘাতে ছন্নছাড়া করাচি প্রতিরোধ গড়ে হাসান আলী ও খুশদিল শাহের ৪৮ রানের জুটিতে। হাসানকে ২৭ রানে ফিরিয়ে তৃতীয় উইকেট পান শাহীন শাহ আফ্রিদি।অ্যাডাম মিলনেকে নিয়ে শেষ লড়াই চালিয়ে যান খুশদিল। দুজনকে দুই রানের ব্যবধানে ফিরিয়ে লাহোর জয় নিশ্চিত করে। ১৯.১ ওভারে ১৩৬ রানে অলআউট করাচি।পরের দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়ে শেষ করেন রিশাদ। প্রথম ম্যাচে ৩১ রান দিয়েছিলেন তিনি চার ওভারে।

এর আগে লাহোর ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও ড্যারিল মিচেলের ঝড়ো হাফ সেঞ্চুরির ইনিংসে ২০১ রান করে। ৬ উইকেট হারায় তারা। ফখর সর্বোচ্চ ৭৬ রান করেন ৪৭ বল খেলে ৬ চার ও ৫ ছয়ে। ৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৫ রান করেন মিচেল।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026