© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাকরি ফিরে পেতে নারীর আত্মহত্যার হুমকি (ভিডিও)

শেয়ার করুন:
চাকরি ফিরে পেতে নারীর আত্মহত্যার হুমকি (ভিডিও)
international-desk
০১:১২ পিএম | ৩১ মে, ২০১৯

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘সোলে’র বীরু চরিত্রটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। যিনি পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। প্রায় একই দৃশ্য দেখা গেছে ভারতের হরিয়ানা প্রদেশের গুরুগ্রামের সাইবার সিটিতে। এক নারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকরি ফিরে পেতে তিনি ভবনের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেন কর্তৃপক্ষকে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগ্রামের সেক্টর ১৮-তে একটি কনসালটেন্সি ফার্মে কাজ করেন ওই নারী। সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সে খবর জানার পরই ওই নারী অফিস ভবনের ছাদে পৌঁছে যান। সেখানে গিয়ে ছাদের কিনারায় উঠে দাঁড়ান।

সহকর্মীরা বিষয়টি জানতে পেরে ছুটে যান ছাদে। তারা বুঝিয়ে-সুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু ওই নারী কোনো কথাই শুনতে চাননি। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশকে দেখতে পেয়েই নারী ছাদের কিনারায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন।

চাকরি ফিরিয়ে না দিলে তিনি ছাদ থেকে ঝাঁপ দেবেন। কর্তৃপক্ষ তার চাকরি ফিরিয়ে দিলে, তবেই তিনি ছাদের কিনারা থেকে নেমে আসবেন বলে বলতে থাকেন ওই নারী।

শেষ পর্যন্ত চাপে পড়ে কর্তৃপক্ষ চাকরি ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে ছাদের কিনারা থেকে নেমে আসেন নারী।

এই গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। আর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভাইরাল হতেও সময় নেয়নি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন