রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ

লাহোর কালান্দার্সের ব্যাকআপ হিসেবে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে দিচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ডেভিড ভিসার ইনজুরির কারণে দলে আসা এই লেগস্পিনার লাহোর কালান্দার্সের জন্য হয়ে উঠেছেন কার্যকর অস্ত্র। প্রথম ম্যাচের পর অধিনায়ক শাহিন আফ্রিদি নিজেই প্রকাশ করেছেন তা। 

নিজের দ্বিতীয় ম্যাচের পর পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব হিসেবে রিশাদ দখলে নিলেন ফজল মাহমুদ ক্যাপ। মেরুন রঙের এই ক্যাপ ফ্র্যাঞ্চাইজ এই লিগে সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতি।

এখন পর্যন্ত দুই ম্যাচে ৬ উইকেট রিশাদের ঝুলিতে। প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছিলেন। সেদিন তার বলে উইকেট খুইয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। আর গতকাল করাচির বিপক্ষে তুলে নেন শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। এদিন তার বোলিং ফিগার ৪-০-২৬-৩।

টানা দুই ম্যাচে ৩ উইকেট শিকার করে উইকেটের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন তিনি। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের 'ফজল মাহমুদ ক্যাপ' এখন তার দখলে। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

দলকে জয় এনে দেয়া এমন বোলিং পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই রিশাদকে নিয়ে স্তুতি ঝরল লাহোর কালান্দার্স অধিনায়ক শাহীন আফ্রিদির কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশি স্পিনারকে নিয়ে বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করে এসেছে। সে ওদের ভবিষ্যতের তারকা। মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করছে। তাদের (করাচি কিংস) মিডল অর্ডারকে কোনো সুযোগ দেয়নি।’ 

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026