© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

শেয়ার করুন:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div><div><div>মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির বিশ্বাস ন...

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার সোনাতুন্দী গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বিরের চাচা মিন্টু বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার বিকালে সাব্বির বন্ধু ইমনকে আনতে সোনাতুন্দী গ্রামের বাড়ি থেকে ওয়াপদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিকাল ৫টায় কমলাপুর কলেজ রোডে পৌঁছালে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে । প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এসএম/টিএ

মন্তব্য করুন