প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫
<div> <div><div>জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ম
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার ( ১৬ এপ্রিল ) চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো ডেটলাইন দেননি। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন। আমরা তার এ কথায় সন্তুষ্ট নই।’
আরএম/টিএ