© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

শেয়ার করুন:
ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্...

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে তীব্র গরমের অনুভূতি কিছুটা কমলেও এখনো দাপটে রয়েছে তাপমাত্রা। এই অবস্থায় রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৭ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এসএন 

মন্তব্য করুন