© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবাইকে নিয়ে চলার সময় এসেছে : উপদেষ্টা শারমিন

শেয়ার করুন:
সবাইকে নিয়ে চলার সময় এসেছে : উপদেষ্টা শারমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div>বাংলাদেশের সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশ

বাংলাদেশের সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, "এখন সময় এসেছে নতুনভাবে ভালোবাসা ভাগ করা, সবাইকে নিয়ে চলা এবং নতুন করে ভাবার।"

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত বাংলা নববর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "এবারের আনন্দ শোভাযাত্রায় ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ ছিল, যা আমাদের একতা ও বৈচিত্র্যকে তুলে ধরেছে। ফকির-বাউলদের আনন্দ দেখে মনে হয়েছে, এটাই আমাদের প্রকৃত বাংলাদেশ।"

শারমিন এস মুরশিদ আরো জানান, "আমাদের লক্ষ্য হলো সবাইকে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়া। নতুন বছরে এই প্রতিজ্ঞা আমাদের সবার।"

তিনি তরুণ প্রজন্মের ভূমিকাও তুলে ধরেন, যাদের হাতে দেশের ৭৫ শতাংশ জনগণের উন্নয়ন কাজ। নতুন বাংলাদেশ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআর/এসএন

মন্তব্য করুন