প্রীতিকে জড়িয়ে ধরে কাঁপছিলেন পন্টিং!

কলকাতার শেষ ভরসা আন্দ্রে রাসেল বিদায় নিতেই ডাগআউটে লাফিয়ে উঠলেন রিকি পন্টিং। কোচিং স্টাফের অন্যরা ও ক্রিকেটারদের সঙ্গে মেতে উঠলেন খ্যাপাটে উল্লাসে। গোটা দল নিয়ে গ্যালারির কাছে দর্শকদের নাগালে গিয়েও মেতে উঠলেন উদযাপনে। কিংস মালিক বলিউড কুইন প্রীতি জিনতা এসে জড়িয়ে ধরলেন অস্ট্রেলিয়ান গ্রেটকে।

অবিশ্বাস্য সাফল্যের উত্তেজনায় রীতিমতো কাঁপছিলেন পাঞ্জাব কিংস কোচ,‘হৃৎস্পন্দন (হার্টবিট) এখনও অনেক বেশি... সম্ভবত দুইশর ওপরে! এই পঞ্চাশের বেশি বয়সে এই ধরনের ম্যাচ আমার খুব বেশি প্রয়োজন নেই...! আরেকবার ফুটে উঠল, খেলাটি কতটা মজার! তিন দিন আগে ২৪৫ রান করে জিততে পারিনি, আজকে ১১১ রান নিয়েও ১৬ রানে জিতে গেলাম!’

১১২ রানের লক্ষ্য তাড়ায় অষ্টম ওভারে ২ উইকেটে ৬২ রানের দৃঢ় অবস্থানে থাকার পরও জিততে পারেনি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ১৫.১ ওভারে ৯৫ রানেই গুটিয়ে দিয়েছে পাঞ্জাব। এক ওভারে ৩টিসহ ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা লেগস্পিনার যুবেন্দ্র চাহাল।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডটা ছিল চেন্নাই সুপার কিংসের। ২০০৯ সালে ডারবানে ১১৬ রানের পুঁজি নিয়ে এই পাঞ্জাবকে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

এসএন  

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026