© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন

শেয়ার করুন:
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভীনকে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।

এফপি/এস এন

মন্তব্য করুন