© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১২
international-desk
১০:০৯ এএম | ০১ জুন, ২০১৯

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুধারীও নিহত হন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভার্জিনিয়া বিচ শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী। সে সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

ভার্জিনিয়া বিচের পুলিশপ্রধান জেমস চারভেরা জানান, বিকেল চারটার দিকে বন্দুকধারী ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে ঢুকেই নির্বিচারে গুলি করতে শুরু করেন। সন্দেহভাজন হামলাকারী একজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ সদস্যও পাল্টা গুলি ছোড়েন। ওই সময় হামলাকারী নিহত হন।

আহত ছয়জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

হামলার ঘটনাকে ভয়াবহ দিন বলে উল্লেখ করেছেন ভার্জিনিয়া গভর্নর রালফ নরথাম।

হামলার ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন