© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-সন্তানসহ আহত ৩

শেয়ার করুন:
কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-সন্তানসহ আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ এএম | ১৭ এপ্রিল, ২০২৫
কুমিল্লার দেবিদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা স্বামী ও দুই ছেলে আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের এক ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম একই এলাকার হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে নিজ জমিতে ধান কেটে মাড়াই করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যান। এ সময় তিনি ও তার জমজ দুই ছেলে নাজিম ও আল আমিন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

এফপি/এস এন

মন্তব্য করুন