© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

শেয়ার করুন:
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের পতেঙ্গায় ডাটা ওয়েল নামে একটি কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। বেলা সাড়ে ১১টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

বিষয়টা নিশ্চিত করুন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পাই। পরে সিইপিজেট ও কেইপিজেট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এক ঘণ্টা ধরেও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি, পরে বিষয়টি জানানো হবে।

আরএম/টিএ 

মন্তব্য করুন