© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে ২ বছর বাকিতে তেল বিক্রি করতে রাজি কুয়েত

শেয়ার করুন:
পাকিস্তানকে ২ বছর বাকিতে তেল বিক্রি করতে রাজি কুয়েত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫

<div>বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আর্থিক সংকটে থাকা পাকিস্তানের কাছে আ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আর্থিক সংকটে থাকা পাকিস্তানের কাছে আগামী ২ বছর বাকিতে তেল বিক্রি করতে রাজি হয়েছে কুয়েত। পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

বুধবার (১৬ এপ্রিল) পাকিস্তানে কুয়েতের রাষ্ট্রদূত নাসার আবদুলরহমান জে আলমুতাইরি’র সঙ্গে বৈঠক করেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক। সেই বৈঠকে তাকে এ তথ্য জানিয়ে নাসার আবদুলরহমান বলেন, কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপননকারী কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন আগামী আরও দু’বছর পাকিস্তানের রাষ্ট্রায়ত্ব কোম্পানি পাকিস্তান স্টেট অয়েল (পিএসও)-কে বাকিতে তেল সরবরাহ করতে সম্মত আছে। এই তেলের মূল্য পাকিস্তান তার সুবিধামতো সময়ে পরিশোধ করতে পারবে।

জবাবে আলী পারভেজ মালিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কুয়েতের এই সিদ্ধান্তে সরকার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটির প্রতি কৃতজ্ঞ। কারণ এতে পাকিস্তানের অথনীতির ওপর থেকে বড় একটি চাপ নেমে যাবে।

২০২২ সাল থেকে অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। বর্তমানে আইএমএফ, চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঋণ ও সহায়তার অর্থে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশটির অর্থনীতি।
প্রসঙ্গত, পাকিস্তান কুয়েতের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর কুয়েত তেকে ২০ লাখ টন জ্বালানি তেল আমদানি করে দেশটি।

এসএম/টিএ

মন্তব্য করুন