বিদ্যালয়ের পাশে মাদক সেবন করে মাতলামি করায় যুবককে কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০২:৩৮ এএম | ১৮ এপ্রিল, ২০২৫
<div><div>ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. আক্তার (পিতা: মো.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. আক্তার (পিতা: মো. আবু কালাম) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
ইউএনও জানান, অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন করে মাতাল অবস্থায় অশ্লীল আচরণ করছিলেন। এতে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়।
অভিযানকালে সরাইল থানার পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস