© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা

শেয়ার করুন:
ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div><div>কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে আশা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে আশানুরূপ ফল না হওয়ায় হতাশ হয়ে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রিয়া স্থানীয় গঙ্গারহাট এমএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আব্দুল রবের একমাত্র কন্যা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল। বিকেল থেকে সে চুপচাপ ছিল। সন্ধ্যায় পরিবারের অজান্তে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এসএস
রাত সাড়ে সাতটার দিকে রিয়ার মা ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন