© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না': হাদি

শেয়ার করুন:
'আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না': হাদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ এএম | ১৯ এপ্রিল, ২০২৫
জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেছেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই।

শুক্রবার (১৮ এপ্রিল) কেরামতিয়া মসজিদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, 'সরকারের একটি অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা চালানোর সাহস পাবে না।'

তিনি আরও বলেন, 'এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার শুরু করতে হবে। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নেই।'
আসন্ন ২৫ এপ্রিল শাহবাগে আয়োজিত ‘আওয়ামী লীগ নিষিদ্ধের’ দাবিতে সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান হাদি।

আরআর/এসএন 

মন্তব্য করুন