© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনের জন্য আপাতত আন্দোলন নয়: নজরুল ইসলাম খান

শেয়ার করুন:
নির্বাচনের জন্য আপাতত আন্দোলন নয়: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫
নির্বাচনের জন্য আপাতত আন্দোলন নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার করবে বলে আশা করছেন তারা।

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া তিনটায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই তো এই সরকারকে বসিয়েছি। তারা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশা করি। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না।

বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।

বৈঠকে ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

এসএম/এসএন

মন্তব্য করুন