© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জবিতে ভর্তি পরীক্ষার সময়ে হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা, আটক ১

শেয়ার করুন:
জবিতে ভর্তি পরীক্ষার সময়ে হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা করেছেন একজন। এ সময় তাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা উপলক্ষ্যে হেল্প ডেস্ক বসায় জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এ সময় দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, তখন আমরা ৭-৮ জন ডেস্কে ছিলাম। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় আমাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে (অভিযুক্ত ব্যক্তি) ফোন নেওয়ার চেষ্টা করে। এ সময় আমরা তখন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন শিকদার বলেন, সে ফোন চুরি করতে পারেনি। তার আগেই শিক্ষার্থীরা তাকে আটক করে। এখন সে আমাদের হেফাজতে আছে।



আরএম/এসএন 

মন্তব্য করুন