© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সং...

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্তমানে হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

বনানী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএ

মন্তব্য করুন