© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইকুয়েডরে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল ১২ জনের

শেয়ার করুন:
ইকুয়েডরে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল ১২ জনের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ এএম | ২০ এপ্রিল, ২০২৫
দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের উপকূলীয় মানাবি অঞ্চলে মোরগ লড়াই চলাকালে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

জানা যায়, সেদিন ঐতিহ্যবাহী উৎসবটি চলাকালে হামলা চালায় মুখোশধারী কিছু মানুষ। বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি চালায় উপস্থিত সাধারণ মানুষের উপর। শুরু হয় সংঘর্ষ, চলে পাল্টাপাল্টি হামলা। সেসময় গুলিতে প্রাণ হারায় কমপক্ষে ১২ জন। সেইসাথে গুরুতর আহত হয় আরও অনেকে।

উদ্ধারকাজে নিরাপত্তা বাহিনী

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকাটির স্থানীয় কিছু সন্ত্রাসীগোষ্ঠীর মাঝে চলা সংঘর্ষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে হামলাকারীদের আটক করতে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

আরএ

মন্তব্য করুন