© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো সংস্কার করা যাবে না : রাশেদ খান

শেয়ার করুন:
ধর্মের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো সংস্কার করা যাবে না : রাশেদ খান

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ এএম | ২০ এপ্রিল, ২০২৫
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কোনো সংস্কার এমন হওয়া উচিত নয়, যা কোনো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হয়।

শনিবার (১৯ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ ও সংস্কারের মধ্যে ভারসাম্য রাখার আহ্বান জানানো হয়।

পোস্টে তিনি বলেন, ‘কিয়েক্টা অবস্থা! যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন! বাংলাদেশের কোনো ধর্মের মানুষই এটা এলাও করবে না। নারী বিষয়ক কমিশন সার্বজনীন না করে সেক্যুলার শ্রেণির নারীদের দিয়ে এমন কমিশন গঠন করে একটা ক্যাচাল তৈরি করা হয়েছে!’

তিনি আরও লেখেন, ‘বিবাহ বিচ্ছেদে, ভরণপোষণে তারা ধর্মীয় আইনের বিরোধিতা পর্যন্ত করেছে। নারী পুরুষের সমতা তারা চায়। আবার তারা নারীর জন্য সংরক্ষিত আসনের পক্ষে (প্রতিযোগিতার মাধ্যমে সংরক্ষিত আসন, যেখানে শুধু নারীদের বিপরীতে নারী প্রতিযোগিতা করতে পারবে) এই সরকারের মনোভাব ও চিন্তা ফুটে উঠেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার মাধ্যমে। সংস্কারের নামে বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টাও কেউ কেউ করছে। আমার স্পষ্ট কথা, কোনো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো সংস্কার করা যাবে না।

আরএ

মন্তব্য করুন