© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল সদস্য গুলিবিদ্ধ

শেয়ার করুন:
হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল সদস্য গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ এএম | ২০ এপ্রিল, ২০২৫
রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন যুবদল নেতা আরিফ (৩৫)।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে পুলিশ সদস্য এবং আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার(এসি) রাব্বানী হোসেন জানান, দুর্বৃত্তদের গুলিতে আরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঢাকা মেডিকেলে আছি। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

আরএ

মন্তব্য করুন