© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ

শেয়ার করুন:
যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ২০ এপ্রিল, ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. কায়কোবাদ বলেছেন, যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন (এনসিপি), তারা যদি একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকেন, তাহলে তিনি নিজেই তাদের মঞ্চে স্থান করে দেবেন। তবে এখন তারা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীদের সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে কায়কোবাদ নিজের ওপর হামলার অভিযোগ তুলেছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ সামসুল হক কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি আয়োজন করে স্থানীয় আন্দিকুট ইউনিয়ন বিএনপি। বক্তৃতায় কায়কোবাদ বলেন, “যাকে আল্লাহ রক্ষা করেন, তাকে কেউ ঠেকাতে পারে না।”

শাহ মো. কায়কোবাদ বলেন, ‘ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়।’

তিনি নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রয়াত সামসুল হকের সহধর্মিণী জাহানারা বেগম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ প্রমুখ।

আরএ

মন্তব্য করুন