© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়া সফরে যাচ্ছেন ওমানের শাসক

শেয়ার করুন:
রাশিয়া সফরে যাচ্ছেন ওমানের শাসক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতাকার...

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাচ্ছেন ওমানের সুলতান হাইসাম বিন তারিক।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরে দুই দেশের নেতারা আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন।

ওমানের সুলতানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সুলতান মস্কো যাচ্ছেন। এই সফরটি ওমান সালতানাত ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে সম্পর্ক উন্নীত করার এমন প্রেক্ষাপটে হচ্ছে, যা দুই দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র এবং যৌথ স্বার্থ রক্ষার্থে সেগুলো কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।

ওমানের মধ্যস্থতায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আজ রোমে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসেছে। প্রাথমিক আলোচনার পর্বের এক সপ্তাহ পর উভয় পক্ষই এটাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।

আরএ

মন্তব্য করুন