© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

শেয়ার করুন:
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৫০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৫৬৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরো বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ২৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৬১ শতাংশ ইউথোপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়।

আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে থাকে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

এছাড়া পবিত্র নগরী মক্কা এবং রিয়াদ অঞ্চলে আইনভঙ্গকারী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

আরআর/এসএন     

মন্তব্য করুন