বছরের শেষে ভারত সফরে আসছেন ইলন মাস্ক
ছবি : সংগৃহীত
০৯:৩০ এএম | ২০ এপ্রিল, ২০২৫
<div><div><span>বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক চলতি বছরের শেষ দি...
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক চলতি বছরের শেষ দিকে ভারত সফরে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৮ এপ্রিল (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে কথা বলেন মাস্ক। প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদি। পরদিন শনিবার (১৯ এপ্রিল) মোদির ওই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লেখেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলে সম্মানিত বোধ করছি।” একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে ভারতের সফরের জন্য মুখিয়ে আছেন।
ইলনের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি ভারতীয় বাজারে কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। ভারতের টাটা সংস্থার সঙ্গে ইতোমধ্যেই একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় বাজারে টেসলা গাড়ির প্রধান সরবরাহকারী হতে পারে টাটা।
এছাড়াও, স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে ইলনের প্রতিষ্ঠান স্পেসএক্স। এর জন্য ভারতের বৃহৎ টেলিকম কোম্পানি রিলায়েন্স জিয়ো ও প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল—দুই অপারেটরই স্পেসএক্সের সঙ্গে আলাদা চুক্তি করেছে। বর্তমানে তারা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে মোদি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরকালে মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন। সেই সাক্ষাৎ থেকেই ভারত-মাস্ক সম্পর্ক নতুন মাত্রায় প্রবেশ করছে বলে বিশ্লেষকদের অভিমত।
এসএস/এসএন