© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন গ্যাস সংযোগ বন্ধ, তিতাস জানালো সতর্কবার্তা

শেয়ার করুন:
নতুন গ্যাস সংযোগ বন্ধ, তিতাস জানালো সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div>আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস ক

আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

শনিবার (১৯ এপ্রিল) এক বার্তার মাধ্যমে এ সতর্কতার কথা জানায় তিতাস।

প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

আরআর/এসএন      

মন্তব্য করুন