© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামাস নেতাদের সঙ্গে বৈঠকে তুর্কি গোয়েন্দা প্রধান, গাজায় ত্রাণ ও মানবিক সংকট নিয়ে আলোচনা

শেয়ার করুন:
হামাস নেতাদের সঙ্গে বৈঠকে তুর্কি গোয়েন্দা প্রধান, গাজায় ত্রাণ ও মানবিক সংকট নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানোসহ মানবিক সংকট মোকাব

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানোসহ মানবিক সংকট মোকাবেলায় হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও তার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন কালিন। যদিও বৈঠকের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এটি তুরস্কে অনুষ্ঠিত হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আলোচনায় মানবিক সহায়তা গাজায় প্রবেশ করানোর উপায় ছাড়াও, গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা প্রতিরোধের কৌশল নিয়েও আলোচনা হয়।

গোয়েন্দা প্রধান কালিন হামাস প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আঙ্কারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।

এদিকে, ইসরাইল গাজার প্রায় ৩০ শতাংশ এলাকাজুড়ে রাফাহ শহরকে অন্তর্ভুক্ত করে বাফার জোন সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সামরিক অভিযানের অংশ হিসেবে গাজায় আবারও অবরোধ আরোপ করেছে দেশটি। এতে ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক একতরফা ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ১,৬৯১ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ হাজার।


এসএস/এসএন









মন্তব্য করুন