© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশি শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ডের আন্তর্জাতিক ভর্তির অনুমতি বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

শেয়ার করুন:
বিদেশি শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ডের আন্তর্জাতিক ভর্তির অনুমতি বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটিকে হুমকি দিয়েছে, যদি ৩০ ...

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটিকে হুমকি দিয়েছে, যদি ৩০ এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের ‘অবৈধ ও সহিংস কর্মকাণ্ডের’ পূর্ণাঙ্গ নথি জমা না দেওয়া হয়, তবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রাম বাতিল করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (DHS) সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ড কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে এ হুঁশিয়ারি দেন। এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে হার্ভার্ডে বিদেশি ছাত্র-শিক্ষকরা ইহুদিবিদ্বেষমূলক বক্তব্য ও ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

চিঠিতে আরও বলা হয়, “হার্ভার্ড যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তবে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের (SEVP) সার্টিফিকেশন বাতিল করা হবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যাবে।”

এ সপ্তাহেই হার্ভার্ড জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে পাঠানো দাবি-পত্রে উল্লেখ করা হয়েছে— ফেডারেল অনুদান পেতে হলে এইসব তথ্য ও নীতিমালা মানতেই হবে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন, “সরকারের এমন অভূতপূর্ব চাহিদা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকারকে হুমকির মুখে ফেলছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, এই দাবি মানা হবে না।”

এদিকে DHS ইতোমধ্যেই হার্ভার্ডের দুটি গবেষণা অনুদান—মোট ২৭ লাখ ডলার—বাতিল করেছে। তারা অভিযোগ করেছে, এই গবেষণাগুলিতে রক্ষণশীল মতাদর্শের বিরুদ্ধে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে।

হার্ভার্ড ক্রিমসন পত্রিকার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের ভিসা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এই ইস্যুতে, অনেকেই মনে করছেন এটি উচ্চশিক্ষার ওপর রাজনৈতিক হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ।


এসএস/এসএন



মন্তব্য করুন