© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'কেশরী চ্যাপ্টার টু' বক্স অফিসে ঝড়, দুই দিনে আয় ৮.৮৯ কোটি রুপি

শেয়ার করুন:
'কেশরী চ্যাপ্টার টু' বক্স অফিসে ঝড়, দুই দিনে আয় ৮.৮৯ কোটি রুপি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ২০ এপ্রিল, ২০২৫
১৮ এপ্রিল মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’ মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে এবং বক্স অফিসে ঝড় তুলছে। স্যাকনিল্ক-এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে ৮ কোটি রুপি আয় করেছে। বর্তমানে দুই দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮.৮৯ কোটি রুপি, যা উদ্বোধনী দিনের আয়কে ছাড়িয়ে গেছে। প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৭.৭৫ কোটি রুপি।

এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় ১৬.৬৪ কোটি রুপি। জানা গেছে, শনিবার ছবিটি দেখতে হিন্দি ভাষার দর্শকদের উপস্থিতি ছিল ২০.৪৭%, এবং সপ্তাহান্তের কারণে দুপুর ও সন্ধ্যার শো-এ এই সংখ্যা যথাক্রমে ২২.৯১% এবং ২৬.৮৩% হয়ে ওঠে।

এদিকে, সানি দেওলের ‘জাট’-এর ১০ দিনের বক্স অফিস কালেকশন ৬৯.৪০ কোটি রুপি, এবং সালমান খানের ‘সিকান্দার’ ২০ দিনে আয় করেছে ১০৯.৯৫ কোটি রুপি।


এসএস/এসএন

মন্তব্য করুন