© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নিহত

শেয়ার করুন:
গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নিহত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩০ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। শনি...

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরে লড়াই চলাকালে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা, যিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন।

এই মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। উল্লেখ্য, ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করেছিল এবং এরপর এই প্রথম কোনো সেনা নিহত হলেন।

ইসরায়েলের নতুন দফার হামলায় গত কয়েক সপ্তাহে প্রায় ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেবল শনিবারের বিমান হামলাতেই নিহত হয়েছেন অন্তত ৫৪ জন, আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এমন প্রেক্ষাপটে হামাসের সঙ্গে সংঘর্ষ চলার মাঝেই ইসরায়েল একটি নতুন অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা হামাস প্রত্যাখ্যান করে। তারা বন্দি বিনিময়ের শর্তে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

এই প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “যুদ্ধ চলবে যতক্ষণ না হামাসকে সম্পূর্ণ নির্মূল করা যায়।” একই সঙ্গে গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।


এসএস/এসএন

মন্তব্য করুন