© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি

শেয়ার করুন:
ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ২০ এপ্রিল, ২০২৫
তিন দিনের বিরতির পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। আলোচনার শুরুতে তিনি জানান, আগের বৈঠকে উঠে আসা বিষয়গুলো ইতোমধ্যে দলীয় ফোরামে আলোচনা হয়েছে। আজকের আলোচনার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, কমিশনের প্রস্তাবিত কাঠামো, প্রক্রিয়া ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


এসএস/এসএন


মন্তব্য করুন