© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন সম্পর্কে নেতিবাচক মনোভাব কমেছে আমেরিকানদের: পিউ জরিপ

শেয়ার করুন:
চীন সম্পর্কে নেতিবাচক মনোভাব কমেছে আমেরিকানদের: পিউ জরিপ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

<div><div>বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান থাকলেও চীন সম্

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান থাকলেও চীন সম্পর্কে আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে চীন নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ৭৭ শতাংশ আমেরিকান। আগের বছর এই হার ছিল ৮৪ শতাংশ। গত পাঁচ বছরে এই প্রথম নেতিবাচকতার গ্রাফে এমন হ্রাস দেখা গেল।

এই পরিবর্তন এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক শুল্কারোপের মাধ্যমে উত্তপ্ত বাণিজ্য দ্বন্দ্বে জড়িয়েছে। চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ শুল্কারোপ আরোপ করেছে। পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসিয়ে গ্যাস আমদানি এবং দেশীয় উৎপাদনের প্রতিও কড়াকড়ি চালু করেছে।

জরিপে অংশ নেওয়া প্রতি চারজনের একজন মনে করেন, এই বাণিজ্যিক সম্পর্কে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চীন। ১০ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র লাভবান, ২৫ শতাংশ বলেন উভয় পক্ষই সমানভাবে উপকৃত হচ্ছে। তবে বেশিরভাগ, অর্থাৎ ৫২ শতাংশ উত্তরদাতা মনে করেন এই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক জানান, “বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু চীন উল্টো পথে হাঁটছে।” হোয়াইট হাউজও জানিয়েছে, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এগোলেও বেইজিং এখনো প্রতিরোধমূলক অবস্থানে রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “যদি যুক্তরাষ্ট্র বিশ্ব ও চীনের স্বার্থ উপেক্ষা করে এই শুল্কনীতি চালিয়ে যায়, তাহলে চীনও তার প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।”

সবমিলিয়ে, আমেরিকানদের মনোভাব কিছুটা নমনীয় হলেও বাণিজ্যযুদ্ধের উত্তাপ এখনো বহাল।


এসএস/এসএন


মন্তব্য করুন