© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ভরসা নেই পূজার

শেয়ার করুন:
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ভরসা নেই পূজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ২০ এপ্রিল, ২০২৫
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে নিজের অভিনয়গুণ ও সৌন্দর্যে দর্শকমনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন প্রসঙ্গে— সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতি নিয়ে তার স্পষ্ট বক্তব্য সবাইকে ভাবিয়ে তুলেছে।

বর্তমানে পূজার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় ২৬ থেকে ২৭ মিলিয়ন। তবে এই সংখ্যাকে তিনি খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, “আমার এত মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু এর সঙ্গে জীবনের কোনো প্রকৃত সাফল্যের সম্পর্ক নেই। এটা জরুরিও নয়।”

তিনি আরও বলেন, “অনেক বড় মাপের অভিনেতার মাত্র ৫ মিলিয়ন ফলোয়ার আছে, তবুও তারা সুপারস্টার। দিনশেষে আপনার কাজটাই আসল পরিচয়।”

পূজা মনে করেন, সফলতা ও খ্যাতির নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। তার মতে, সোশ্যাল মিডিয়ার সংখ্যার চেয়ে বাস্তব জীবনের প্রতিক্রিয়া ও ব্যক্তিগত সম্পর্ক অনেক বেশি মূল্যবান। তিনি বলেন, “যারা আমাকে সামনে থেকে দেখে মতামত জানায়, তাদের কথা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

পূজার এই বক্তব্যে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন— কারণ তিনি প্রমাণ করলেন যে, সত্যিকারের শিল্পীর মান শুধুমাত্র ‘লাইক’ আর ‘ফলো’ দিয়ে মাপা যায় না।

 আরআর/এসএন

মন্তব্য করুন