© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শৃঙ্খলা কমিটি’ গঠন করলো এনসিপি

শেয়ার করুন:
‘শৃঙ্খলা কমিটি’ গঠন করলো এনসিপি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৪ এএম | ২১ এপ্রিল, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের তৃতীয় সাধারণ সভায় সদস্যদের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত অভিযোগ তদন্তের জন্য একটি 'শৃঙ্খলা কমিটি' গঠনের সিদ্ধান্ত নেয়। নবগঠিত এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।

রোববার (২০ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টি– এনসিপি যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিবৃতি তা জানানো হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল। 

আরএ

মন্তব্য করুন