অবৈধ অভিবাসনে জড়িতদের আজীবনের জন্য ভিসা নিষিদ্ধ: মার্কিন হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
<div>ভিসা জালিয়াতিতে অংশ নেয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেয়া ও আশ্রয
ভিসা জালিয়াতিতে অংশ নেয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেয়া ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পেজে এক পোস্টে ট্রাম্প প্রশাসনের এ বার্তা জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।
যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
আরআর/এসএন