© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ ফেরার বার্তা দিলেন শরীফুল রাজ

শেয়ার করুন:
হঠাৎ ফেরার বার্তা দিলেন শরীফুল রাজ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
দীর্ঘ বিরতির পর আলোচনায় ফিরলেন ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। ১৮ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ফেসবুকে প্রকাশিত ‘ইনসাফ’ সিনেমার একটি স্থিরচিত্র ঘিরে শুরু হয় চর্চা। রাজকে আবারও শুটিং সেটে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

রাজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ওমর’। পরী মণির সঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর থেকেই শোবিজ থেকে খানিকটা দূরে সরে যান এই অভিনেতা। তবে এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘ইনসাফ’ দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, সিনেমাটির শুটিং প্রায় শেষ। বাকি রয়েছে শুধু একটি গানের দৃশ্যায়ন, যা আগামী সপ্তাহে এফডিসিতে ধারণ করা হবে।

‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ। এছাড়া গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। গুঞ্জন আছে, নেতিবাচক চরিত্রে হাজির হবেন তিনি।

সিনেমাপ্রেমীদের ধারণা, ‘ইনসাফ’ হতে যাচ্ছে শরীফুল রাজের বহু প্রতীক্ষিত রূপালি পর্দায় ফিরে আসার প্রকল্প। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে সিনেমার প্রচারণা।


এসএস/এসএন

মন্তব্য করুন