© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি ধর্মপ্রাণ মুসলিম, আমার র‍্যাপ গানে গালাগাল কিংবা যৌনতা নেই : র‍্যাপার জারা

শেয়ার করুন:
আমি ধর্মপ্রাণ মুসলিম, আমার র‍্যাপ গানে গালাগাল কিংবা যৌনতা নেই : র‍্যাপার জারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
খুব অল্প সময়ে হিপহপ গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন সৌদি আরবের নারী র‌্যাপার জারা ওরফে হুডজাবি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘মোরালস’ তরুণ প্রজন্মের কাছে বেশ প্রশংসিত হচ্ছে গানটি। শব্দ সুরের শালীনতার জন্য এই সংগীতের ধারা ‘হালাল র‍্যাপ’ হিসেবে পরিচিতি পেয়েছে। শ্রোতাদের অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, হালাল র‍্যাপ আবার কী জিনিস? সেই উত্তর দিলেন জারা নিজেই।

‘হালাল র‍্যাপ’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জারা বলেন, ‘আমি ধর্মপ্রাণ মুসলিম। আমার র‍্যাপ গানে অন্য র‍্যাপ গানগুলোর মতো গালাগাল কিংবা যৌনতা নেই। বরং এটিকে আমি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করি। নিজেকে প্রকাশ করার একটা গভীর তাগিদ থেকে র‍্যাপ শুরু করেছি।’

র‌্যাপ সংগীতশিল্পী হওয়ার কারণ জানিয়ে জারা বলেন, ‘আমি ছোটবেলা থেকে শব্দ নিয়ে খেলতে পছন্দ করতাম, ছন্দে ছন্দে কথা বলতাম। তখনো জানতাম না একে র‍্যাপ বলে। বাড়িতে মা-বাবাকে বলতাম আমাকে একটা শব্দ দাও। এরপর ওই শব্দ দিয়ে ছন্দ মিলিয়ে ইচ্ছামতো ছন্দ করতাম।

সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র‍্যাপারের অন্যতম একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। আরো ভাষা শেখার ইচ্ছা আছে তার। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘মোরালস’, যা তরুণ প্রজন্মের কাছে বেশ সমাদৃত হচ্ছে।

এসএম/টিএ

মন্তব্য করুন